মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অবশেষে মিলল গোদাগাড়ীতে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত বৃদ্ধের পরিচয়, নিউজের সূত্র ধরে যোগাযোগ পরিবারের। পার্বত্য মন্ত্রী পদে দীপেনকে পুনর্বহালের দাবীতে রাঙামাটিতেও মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রাজশাহীতে ১০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের পতন ঘটেছে পিরোজপুর-নাজিরপুর সড়কে ইমাদ পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ২ ‘বনলতা সেন’ নিয়ে স্পর্শিয়া:সব চলচ্চিত্র সবার জন্য নয় ইরানে ৫ মাত্রার ভূমিকম্প কৃষি ও পল্লী খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন সদ্য ঘোষিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া নেতারা। তাদের অভিযোগ, কমিটিতে ত্যাগীদের নয়, ‘মাইম্যান’দের প্রাধান্য দেওয়া হয়েছে।

তবে যুবদল সভাপতির দাবি, কমিটিতে যোগ্যদেরই মূল্যায়ন করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে এ দাবি জানান তারা।

পদবঞ্চিত নেতাদের দাবি, কমিটিতে ত্যাগ ও অবদানের মূল্যায়ন না করে ‘মাইম্যান’দের প্রাধান্য দেওয়া হয়েছে, যা সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এ অবস্থায় অবিলম্বে পদবঞ্চিত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিক পদায়ন চান তারা।

পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া রফিকুল ইসলাম বলেন, যুবদলই আগামী দিনের বিএনপির মূলধারার নেতৃত্ব দেবে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হলে বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে।

ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে আমরা রাজপথে সক্রিয় ছিলাম। অন্যদের তুলনায় আমাদের ত্যাগ কোনো অংশে কম নয়। কিন্তু কমিটিতে আমাদের স্থান না দিয়ে অবিচার করা হয়েছে। আমরা হাইকমান্ডের কাছে সুবিচার চাই।

আন্দোলনরত নেতারা জানিয়েছেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সাংগঠনিক পদায়নের দাবিতে আগামী দু-এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় বিএনপি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com