মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টার নিন্দা জামায়াতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ ডাচ ডিফেন্ডারের মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি যুক্তরাষ্ট্রে রেকর্ড দ্বিতীয় উষ্ণতম বসন্ত কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন,ভাঙন আতঙ্কে এলাকাবাসী! আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে জাতীয় নিরাপত্তা পরিদর্শক কোর্স সম্পন্ন গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১০ টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। শেষ হয় দুপুর ১ টা ১৫ মিনিটে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

গত ১৮ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৩ লাখ টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ মে ৩৩ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পসহ মোট নয়টি মেগা প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক সভায়।

একনেকের এই বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com