বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুরাগ থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার ২ আসামী গ্রেফতার, অটোরিক্সা ও চাপাতি উদ্ধার তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা ভোলার গ্যাস সম্পদ নিয়ে তারেক রহমানের মাস্টারপ্ল্যান; পাল্টে যাবে দৃশ্যপট সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস ছালামের গণসংযোগে ব্যাপক সাড়া, দোয়া ও সমর্থন কামনা মোবাইল আসক্তি আর অনলাইন জুয়ার থাবায় কৈশোর, ধ্বংসের মুখে ভবিষ্যৎ প্রজন্ম। পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রবাসীদের সিন্ডিকেট থেকে বাঁচাতে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ আজ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীদের সিন্ডিকেট থেকে বাঁচাতে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের ‘টাকার মেশিন’ হিসেবে না দেখে তাদের বীরের সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান। একই সঙ্গে প্রবাসে বসেই এনআইডি ও পাসপোর্টসংক্রান্ত জটিলতা সমাধান, সম্পত্তি সুরক্ষা এবং হয়রানি বন্ধে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন তিনি।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে ১৪৭ বিধিতে আনীত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সিন্ডিকেট নির্মূল ও সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব

মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে থাকা নিম্ন আয়ের প্রবাসীদের কষ্টের কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির বলেন, তারা কষ্টে থাকলেও আপনজনদের চোখের পানি দেখায় না। ভিডিও কলে কৃত্রিম হাসি দেন। ঘাটে ঘাটে বসে থাকা সিন্ডিকেট চক্র এই মানুষগুলোর রক্ত চুষে খাচ্ছে। এই সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, দুনিয়ার যেসব দেশে আমাদের প্রবাসীদের সমস্যা বেশি, সেখানে একটি ‘সংসদীয় টাস্কফোর্স’ সরেজমিনে পরিদর্শন করতে পারে। তারা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রবাসীদের কথা সরাসরি শুনবে। এ ছাড়া প্রবাসে কোনো কর্মীর মৃত্যু হলে রাষ্ট্রের খরচে সসম্মানে তাদের মরদেহ দেশে আনার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com