বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা ভোলার গ্যাস সম্পদ নিয়ে তারেক রহমানের মাস্টারপ্ল্যান; পাল্টে যাবে দৃশ্যপট সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস ছালামের গণসংযোগে ব্যাপক সাড়া, দোয়া ও সমর্থন কামনা মোবাইল আসক্তি আর অনলাইন জুয়ার থাবায় কৈশোর, ধ্বংসের মুখে ভবিষ্যৎ প্রজন্ম। পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রবাসীদের সিন্ডিকেট থেকে বাঁচাতে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ আজ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী উলিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে এক যৌতুৃক লোভী স্বামীকে জেলে রেখে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতীত এক সন্তানের জননী। নির্যাতীত মহিলার নাম তাহমিনা আক্তার। বুধবার দুপুরে তিনি সুনামগঞ্জ পৌর বিপণীস্থ দোতলায় এই সংবাদ সম্মেলন করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিস্ক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিনি দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামনিবাসী সিরাজুল ইসলামের এর কন্যা। গত ১৯/০৫/২১ইং তারিখে একই উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল আজিদের পুত্র ফয়সল আহমদের সাথে নোটারী পাবলিক সুনামগঞ্জের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান লাভ হয়।

বিয়ের পর থেকে ফয়সল তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল। নির্যাতনে অতিষ্ট হয়ে স্ত্রী তাহমিনা প্রথমে লিগ্যাল এইড সুনামগঞ্জে অভিযোগ দায়ের করলে স্বামী ফয়সল হাজিরা দেয়নি।

পরবর্তীতে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দোয়ারাবাজারে নিয়মিত মামলা করেন। মামলা নং-১৬৭/২৬ ইং। উক্ত মামলায় জামিন চেয়ে আদালতে হাজিরা দিতে গেলে মাননীয় আদালত জামিন নামঞ্জুর করে স্বামী ফয়সলকে জেলহাজতে প্রেরন করেন।

বর্তমানে সে জেল হাজত থেকে তার পিতার মাধ্যমে হুমকি দিচ্ছে, জামিন পেয়ে বাড়িতে গিয়ে তার সন্তানকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেবে। এ হুমকি শশুড়ের মাধ্যমে পেয়ে স্ত্রী তাহমিনা ভীষণ নিরাপত্তাহীতায় ভুগে ভুক্তভোগী তাহমিনা জাতির বিবেক সাংবাদিকদের মাধ্যমে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com