বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎবিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত তুরাগ থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার ২ আসামী গ্রেফতার, অটোরিক্সা ও চাপাতি উদ্ধার তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা ভোলার গ্যাস সম্পদ নিয়ে তারেক রহমানের মাস্টারপ্ল্যান; পাল্টে যাবে দৃশ্যপট সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস ছালামের গণসংযোগে ব্যাপক সাড়া, দোয়া ও সমর্থন কামনা মোবাইল আসক্তি আর অনলাইন জুয়ার থাবায় কৈশোর, ধ্বংসের মুখে ভবিষ্যৎ প্রজন্ম। পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রবাসীদের সিন্ডিকেট থেকে বাঁচাতে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার

পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

জাকির হোসেনঃ
পিরোজপুর পৌর মহাশ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির মামলার প্রধান আসামি প্রদীপ কুমার আইচ (৪৮)-কে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
বুধবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন ভোরে পিরোজপুর পৌর মহাশ্মশান কালী মন্দিরে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রণামী বাক্সসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা (নং-১০) দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com