ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী যাত্রাবাড়ী থানা পু/লিশের অভিযানে কার্যক্রম নি/ষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রে/ফতার ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রে/ফতার সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক সান্তিয়াগো আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে দলটি। ম্যাচের দুই গোলদাতা হুলিয়ান কিনোনেস ও রাউল হিমেনেস শুধু জয়ই এনে দেননি, নিজেদের ব্যক্তিগত জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প দিয়েও আলোচনায় উঠে এসেছেন।

টুর্নামেন্টের প্রথম গোলটি করেন জুলিয়ান কুইনোনেস। পরে অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমিনেজ দ্বিতীয় গোল যোগ করে দলের জয় নিশ্চিত করেন। এর ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী পর্বে ওঠার লক্ষ্যে মেক্সিকোর যাত্রা দারুণভাবে শুরু হলো।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ম্যাচে কখনোই মেক্সিকোর ওপর চাপ সৃষ্টি করতে পারেনি। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তাদের দুই খেলোয়াড় স্পেফেহলো সিথোলে ও থেম্বা জওয়ানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ম্যাচের শেষ ভাগে দলটি মাত্র নয়জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয়।

খেলা শুরুর আগে আতশবাজির কারণে স্টেডিয়ামের আকাশে ছড়িয়ে পড়া মেক্সিকোর পতাকার লাল, সবুজ ও সাদা রঙের ধোঁয়া পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই নবম মিনিটে গোল করে বসেন কুইনোনেস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দুই পায়ের মাঝ দিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি।

গোলের সঙ্গে সঙ্গেই আজটেকা স্টেডিয়ামের গ্যালারি গর্জে ওঠে। এটি ফুটবল ইতিহাসের একমাত্র স্টেডিয়াম, যেখানে তিনটি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস ম্যাচের আগে তার খেলোয়াড়দের সতর্ক করেছিলেন যে ৮০,৮২৪ দর্শকের ভয়ঙ্কর পরিবেশের জন্য প্রস্তুুত থাকতে হবে। যে কারনে মাঠে নেমে তার দলকে বেশ স্নায়ুচাপে ভুগতে দেখা যায়। মেক্সিকোর সমর্থকেরা প্রতিটি সফল পাসের পরই “ওলে! ওলে!” ধ্বনি তুলছিলেন, যা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের ওপর আরও চাপ সৃষ্টি করে।

বিশেষ করে সিথোলে শুরু থেকেই ছন্দহীন ছিলেন। প্রথম গোলের সময়ও তার কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ গড়ে তোলে মেক্সিকো। সিথোলের হতাশাজনক দিনটি শেষ হয় ৪৯তম মিনিটে। গোলের দিকে একাই এগিয়ে যাওয়া ব্রায়ান গুটিয়েরেক ফাউল করায় তিনি সরাসরি লাল কার্ড দেখেন।

এরপর ৬৭তম মিনিটে মেক্সিকো ব্যবধান দ্বিগুণ করে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে রবার্তো আলভারাদোর ডান দিক থেকে ক্রসে জিমিনেজ দুর্দান্ত হেডে বল জালে পাঠান।

৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি আরও খারাপ হয়। ভিএআর পর্যালোচনার পর আলভারাদোর মুখে হাত মারার অপরাধে জওয়ানেকে লাল কার্ড দেখানো হয়।

তবে ম্যাচের শেষদিকে কিছু নাটকীয়তাও দেখা যায়। অতিরিক্ত সময়ের আগে মেক্সিকোর ডিফেন্ডার সিজার মনটেস পেনাল্টি এলাকার ঠিক বাইওে খুলিসা মুডাওকে অসতর্ক ট্যাকল করলে তিনিও লাল কার্ড দেখেন।

তবুও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ২-০ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করল মেক্সিকো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা

আপডেট টাইম : ১২:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬