শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের থানা ঘেরাওয়ের পর পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার মামলা নিলেও আসামি গ্রেফতারে গড়িমসির প্রতিবাদে ওসির বিরুদ্ধে মানববন্ধন ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ভূরুঙ্গামারীতে গ্রেফতার-২ উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সম্রাটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। পরিবেশ সুরক্ষায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি রামেবি’তে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু

পরিবেশ সুরক্ষায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া উপজেলার ০৮ নং সোনাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ) দুপুরে সোনাদিয়া ইউনিয়ন হিল্টন রোড় পরিষদের জায়গায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা চন্দ্র ভূষণ দে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম মোল্লা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (মেম্বার), গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম মোল্লা বলেন, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সোনাদিয়া ইউনিয়ন পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”

প্রশাসনিক কর্মকর্তা চন্দ্র ভূষণ দে বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণের প্রতিও সবাইকে সচেতন হতে হবে।

পরে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com