শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের থানা ঘেরাওয়ের পর পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার মামলা নিলেও আসামি গ্রেফতারে গড়িমসির প্রতিবাদে ওসির বিরুদ্ধে মানববন্ধন ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ভূরুঙ্গামারীতে গ্রেফতার-২ উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সম্রাটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। পরিবেশ সুরক্ষায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি রামেবি’তে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু

ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৩ জুন) কক্সবাজার সফরে প্রথমেই পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এরপর সাফারি পার্ক পরিদর্শনে যান তিনি।

এর আগে, তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান। পাশের আসনে বসান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

এরপর সেখান থেকে আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে আসেন তারেক রহমান।

এ সময় পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং স্লোগান দিতে থাকেন।

সমুদ্রসৈকতের জন্য পরিচিত কক্সবাজারে বহু পর্যটক গেলেও জেলার অন্যতম আকর্ষণ এই সাফারি পার্ক। এটি দেশের প্রথম সাফারি পার্ক। পাহাড়, বন, জলাধার আর উন্মুক্ত পরিবেশে বিচরণকারী শত শত প্রাণী নিয়ে গড়ে উঠেছে এই অনন্য বন্য প্রাণীর জগৎ।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত পার্কটি। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব প্রায় ১০৭ কিলোমিটার। কক্সবাজার শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার। এই সাফারি পার্কের যাত্রা শুরু ১৯৮০-৮১ অর্থবছরে। তখন ৪২ দশমিক ৫ হেক্টর বনভূমি নিয়ে এখানে একটি হরিণ প্রজননকেন্দ্র গড়ে তোলে বন বিভাগ। পরে দেশের প্রথম সাফারি পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com