মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা

বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত ও পাঞ্জাবি তারকা দিলজিত দোসাঞ্জের সেই ঐতিহাসিক টুইটার (বর্তমানে এক্স) যুদ্ধ কারই অজানা নেয়। দীর্ঘ ছয় বছর আগে শুরু হওয়া সেই বাকবিতণ্ডা নিয়ে এখনো চর্চা হয় বলিপাড়ায়। তবে সময় বদলেছে, আর সময়ের সঙ্গে সঙ্গে কঙ্গনার মনের বরফও যে গলেছে, তা তার সাম্প্রতিক বক্তব্যেই স্পষ্ট।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলজিতের সঙ্গে তার চলমান মনোমালিন্য গুঞ্জন বলে উড়িয়ে দেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমরা একে অপরের শত্রু নই। একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে কেবল আমাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল।’

দিলজিতের সঙ্গে দেখা করার ‍ইচ্ছা পোষণ করে তিনি আরও বলেন, ‘আমাদের কখনো মুখোমুখি দেখাই হয়নি। তবে আগামী দিনে তার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে। তার বিরুদ্ধে আমার বলার মতো আর কিছুই নেই।’

গত ১২ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে দুটি ভিন্ন ধারার সিনেমা ‘ভারত ভাগ্যবিধাতা’ এবং ‘ম্যায় বাপাস আউঙ্গা’। এর মধ্যে একটি সিনেমায় পর্দায় হাজির হয়েছেন কঙ্গনা, আর অন্যটিতে রয়েছেন দিলজিত। বক্স অফিসের এই লড়াইয়ের মাঝে দিলজিতকে শুভেচ্ছা জানাবেন কি না, এমন প্রশ্নে অভিনেত্রীর ভাষ্য, ‘এটা তো একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাবে, তাই না?’

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে ভারতে সরকারি নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের দেশব্যাপী তুমুল আন্দোলন চলছিল। সেই সময় আন্দোলনের মাঠের এক বয়োবৃদ্ধ নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন কঙ্গনা।

তবে ভুলবশত সেই নারীকে শাহীনবাগের সিএএ-বিরোধী আন্দোলনের পরিচিত এক মুখ হিসেবে দাবি করেন তিনি। কঙ্গনার এই ভুলের কড়া প্রতিবাদ জানিয়েছিলেন দিলজিত। এরপরই দুজনের মধ্যে শুরু হয় তুমুল বাগযুদ্ধ, যা রূপ নেয় বলিপাড়ার অন্যতম আলোচিত দ্বন্দ্বে।

বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা
বিনোদন ডেস্ক:

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত ও পাঞ্জাবি তারকা দিলজিত দোসাঞ্জের সেই ঐতিহাসিক টুইটার (বর্তমানে এক্স) যুদ্ধ কারই অজানা নেয়। দীর্ঘ ছয় বছর আগে শুরু হওয়া সেই বাকবিতণ্ডা নিয়ে এখনো চর্চা হয় বলিপাড়ায়। তবে সময় বদলেছে, আর সময়ের সঙ্গে সঙ্গে কঙ্গনার মনের বরফও যে গলেছে, তা তার সাম্প্রতিক বক্তব্যেই স্পষ্ট।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলজিতের সঙ্গে তার চলমান মনোমালিন্য গুঞ্জন বলে উড়িয়ে দেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমরা একে অপরের শত্রু নই। একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে কেবল আমাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল।’

দিলজিতের সঙ্গে দেখা করার ‍ইচ্ছা পোষণ করে তিনি আরও বলেন, ‘আমাদের কখনো মুখোমুখি দেখাই হয়নি। তবে আগামী দিনে তার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে। তার বিরুদ্ধে আমার বলার মতো আর কিছুই নেই।’

গত ১২ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে দুটি ভিন্ন ধারার সিনেমা ‘ভারত ভাগ্যবিধাতা’ এবং ‘ম্যায় বাপাস আউঙ্গা’। এর মধ্যে একটি সিনেমায় পর্দায় হাজির হয়েছেন কঙ্গনা, আর অন্যটিতে রয়েছেন দিলজিত। বক্স অফিসের এই লড়াইয়ের মাঝে দিলজিতকে শুভেচ্ছা জানাবেন কি না, এমন প্রশ্নে অভিনেত্রীর ভাষ্য, ‘এটা তো একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাবে, তাই না?’

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে ভারতে সরকারি নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের দেশব্যাপী তুমুল আন্দোলন চলছিল। সেই সময় আন্দোলনের মাঠের এক বয়োবৃদ্ধ নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন কঙ্গনা।

তবে ভুলবশত সেই নারীকে শাহীনবাগের সিএএ-বিরোধী আন্দোলনের পরিচিত এক মুখ হিসেবে দাবি করেন তিনি। কঙ্গনার এই ভুলের কড়া প্রতিবাদ জানিয়েছিলেন দিলজিত। এরপরই দুজনের মধ্যে শুরু হয় তুমুল বাগযুদ্ধ, যা রূপ নেয় বলিপাড়ার অন্যতম আলোচিত দ্বন্দ্বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com