সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন

শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার সুযোগ অনগ্রসর এলাকার জনসাধারণের দোরগোড়ায় নিয়ে গেলে দেশের সুপ্ত প্রতিভা বিকাশের পথ তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। রোববার ১৪ জুন ২০২৬ তারিখে রাজধানীর বিএএফ শাহীন কলেজে আয়োজিত এক মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে দেশব্যাপী এই মেলার আয়োজন করা হয়। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান দেশের প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ স্কুলগুলোর বাস্তব চিত্র তুলে ধরেন এবং প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীদের মেধার ভূয়সী প্রশংসা করেন।

তিনি দেশের বিভিন্ন প্রান্তের অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, পিরোজপুরের ইন্দুরকানী, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ঝালকাঠির রাজাপুর, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ এবং দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন স্কুল নানা সমস্যায় জর্জরিত। এই অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলো প্রায়ই বন্যা ও জরাজীর্ণ অবকাঠামোগত অবহেলার শিকার হয়।

তিনি জোর দিয়ে বলেন, এই অনগ্রসর ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সঠিক পরিবেশ ও সুযোগ নিশ্চিত করা গেলে তারা দেশের বিজ্ঞান ও উদ্ভাবনী খাতে অভাবনীয় অবদান রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে অবহেলায় অনেক স্কুলের অবকাঠামো বেহাল এবং বহু স্কুলের বিধ্বস্ত অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আমাদের মেধাবী শিক্ষার্থীরা কোনো প্রতিকূলতাতেই শিক্ষা নেওয়া থামায়নি। শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নানা কষ্টের মাঝেও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আরও আত্মবিশ্বাসী ও মনোযোগী হয়েছেন। হয়ত তাদের মাঝ থেকেই কেউ একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।’

নিজের একটি স্মৃতির কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমার আজ মনে পড়ছে, পিরোজপুরের ইন্দুরকানী ৫৪ নং সাউথ বিদ্যালয়ের জীর্ণ সাদা দেয়ালে লাল রঙে লেখা জীবনের এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। যেটি আমাদের সবাইকে চিহ্নিত করবে, চিন্তিত করবে এবং হয়ত জীবন সম্পর্কে আরও ভাবতে শেখাবে। দেয়ালে লেখা আছে ‘মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে না হলে সে শিখবে’। এই জীর্ণ দেয়ালের লিখন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ রকম দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বাণী লেখা আছে।’

তিনি এই প্রতিযোগিতাকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ আখ্যায়িত করে বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন এবং পারিবারিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে একজন সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করতে হবে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমান ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ৩৭টি দলের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় অনন্য মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে রাজউক উত্তরা মডেল কলেজ এবং হলি ক্রস কলেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com