ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

সিটিজেন নিউজ ডেস্ক: গুগলের নিজস্ব পিক্সেল ৬ থেকে পিক্সেল ১০ পর্যন্ত হ্যান্ডসেটে ইতোমধ্যে এই আপডেট চলে এসেছে।

পাশাপাশি, পিক্সেল ১০ প্রো ফোল্ড, পিক্সেল ফোল্ড ও পিক্সেল ট্যাবলেটেও অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করা যাচ্ছে।

অ্যান্ড্রয়েড ১৭-এর সবচেয়ে বড় আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নতুন সুবিধা। গুগল তাদের জেমিনি এআইকে আরও শক্তিশালী করেছে। নতুন আপডেটে গান তৈরি, ভিডিও সম্পাদনা এবং ভাষা অনুবাদের মতো সুবিধা যুক্ত হয়েছে।

জেমিনি ওমনি নামের নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমেই ভিডিও সম্পাদনা করতে পারবেন। এছাড়া লিরিয়া ৩ মডেলের মাধ্যমে লেখা বা ছবি ব্যবহার করে নতুন গান তৈরি করা যাবে।

পিক্সেল ১০এ ফোনে অডিওএলএম প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত কণ্ঠ অনুবাদ সুবিধা পাওয়া যাবে। ফাইল আদান-প্রদানের সুবিধাতেও এসেছে পরিবর্তন। অ্যান্ড্রয়েডের কুইক শেয়ার এখন পুরোনো পিক্সেল ৮এ ও ৯এ ফোনে অ্যাপলের এয়ারড্রপের সঙ্গে কাজ করবে।

নতুন সংস্করণে ‘বাবল বার’ নামে নতুন একটি সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক অ্যাপ সহজে পরিচালনা করতে পারবেন। এছাড়া ফোনের ক্যামেরা ও পর্দা একসঙ্গে ধারণ করার সুবিধাও এসেছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রতিক্রিয়াসহ ভিডিও তৈরি করতে পারবেন।

নিরাপত্তার দিক থেকেও উন্নতি করেছে গুগল। নতুন আপডেটে হারানো ফোন খুঁজে বের করার সুবিধা, সরাসরি হুমকি শনাক্ত করার ব্যবস্থা এবং অভিভাবকদের নিয়ন্ত্রণ সুবিধা আরও উন্নত করা হয়েছে।

ভাঁজ করা ফোনের জন্য নতুন গেমিং মোডও যুক্ত হয়েছে। এতে গেম খেলার সময় নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে। অন্যদিকে ওয়্যার ওএস ৭-এ স্মার্ট ঘড়িতে আরও বেশি জেমিনি এআই সুবিধা যুক্ত হচ্ছে।

ব্যবহারকারীরা শুধু নির্দেশ দিয়েই ব্যক্তিগত উইজেট তৈরি করতে পারবেন। গুগলের দাবি, নতুন ওয়্যার ওএস সংস্করণে ব্যাটারির কার্যক্ষমতা প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৭-এর মাধ্যমে গুগল মোবাইল প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়াতে চায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

আপডেট টাইম : ০৩:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬