রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু বাংলাদেশের প্রথম Civil Aviation Master Plan-এর যাত্রা শুরু, বেবিচকের উদ্যোগে কর্মশালা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান সাধারণ সম্পাদক পদে আবারও সহিদুজ্জামান রাছেলকে দেখতে চান শ্রমিকরা বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্ব বাবা দিবস আজ তুরাগে ১৪৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন গ্রেপ্তার খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

সাধারণ সম্পাদক পদে আবারও সহিদুজ্জামান রাছেলকে দেখতে চান শ্রমিকরা

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার |আব্দুল আজিজ মিয়াঃ

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক সাধারণ সভাকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক পদে আবারও মো. সহিদুজ্জামান রাছেলকে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন জেলার বিভিন্ন এলাকার পরিবহন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃত্বে থেকে সহিদুজ্জামান রাছেল শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে কোনো সমস্যা ও সংকটে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তিনি আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শ্রমিক নেতৃবৃন্দ জানান, শ্রমিকদের সুখ-দুঃখের সাথী হিসেবে সহিদুজ্জামান রাছেল সবসময় কাজ করে গেছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে তার অবদান প্রশংসনীয়। ফলে সাধারণ সম্পাদক পদে তাকে আবারও দেখতে আগ্রহী বিপুল সংখ্যক শ্রমিক।

এদিকে আসন্ন সাধারণ সভাকে কেন্দ্র করে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, অভিজ্ঞতা, দক্ষতা ও শ্রমিকবান্ধব নেতৃত্বের কারণে সহিদুজ্জামান রাছেল পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

শ্রমিকদের প্রত্যাশা, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সংগঠনের উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণে সহিদুজ্জামান রাছেল আরও কার্যকর ভূমিকা পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com