রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুরাগে ১৪৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন গ্রেপ্তার খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে সাড়ে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. শাহিনুর ইসলাম নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা।

গ্রেফতারকৃত শাহিনুর ইসলাম (৩৫) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি তার পরিবারের সঙ্গে ত্রিশালের একটি গ্রামে ভাড়া বাসায় বসবাস করত এবং অভিযুক্ত ইমামের কাছে আরবি শিক্ষা গ্রহণ করত। শনিবার বিকেলে আরবি পড়তে গিয়ে শিশুটি বাড়ি ফিরতে দেরি করলে তার মা খোঁজ নিতে যান। এ সময় তিনি অভিযুক্ত শাহিনুর ইসলামকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শাহিনুর ইসলামকে আটক করে।

পরে স্থানীয়রা তাকে মসজিদের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এদিকে অসুস্থ শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর পরামর্শ দেন।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।”

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com