রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বিএসইসির বৈঠক, বাজার তদারকি জোরদারে গুরুত্ব রিজভীর সাথে এ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল নিকুঞ্জ-২ ডিএনসিসির অভিযানে ভাঙা হলো অবৈধ আস্তানা সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু বাংলাদেশের প্রথম Civil Aviation Master Plan-এর যাত্রা শুরু, বেবিচকের উদ্যোগে কর্মশালা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান সাধারণ সম্পাদক পদে আবারও সহিদুজ্জামান রাছেলকে দেখতে চান শ্রমিকরা বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

রিপোর্টার: শাফায়েত হোসেন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণ ও পেশাগত দৃষ্টিভঙ্গিতে মুগ্ধতা প্রকাশ করেছেন উপস্থিত সাংবাদিকরা।
সম্প্রতি ঢাকা থেকে একটি অনুসন্ধানী টিম তথ্য সংগ্রহের উদ্দেশ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় গেলে সেখানে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন ওসি আব্দুল্লাহ আল মামুন।
আলোচনাকালে তিনি বলেন, সাংবাদিক ও পুলিশ—উভয়েই দেশের মানুষের জন্য কাজ করে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন, আর পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে। আমরা সবাই সব মানুষের কাছে ভালো হতে না পারলেও মানুষের সেবার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সাংবাদিকতা ও পুলিশিং—দুই পেশাই দায়িত্ব ও ঝুঁকিপূর্ণ। দেশের স্বার্থে পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আমরা চাই সমাজে সবাই মিলেমিশে থাকুক এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।
অনুসন্ধান রিপোর্টার শাফায়েত হোসেন জানান, সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও পেশাগত মূল্যবোধ সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয় সাংবাদিক মহল মনে করেন, জনগণের স্বার্থে কাজ করা বিভিন্ন পেশাজীবীদের মধ্যে এমন আন্তরিক সম্পর্ক ও সমন্বয় সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com