রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার। – আল্লামা ইমাম হায়াত সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বিএসইসির বৈঠক, বাজার তদারকি জোরদারে গুরুত্ব রিজভীর সাথে এ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল নিকুঞ্জ-২ ডিএনসিসির অভিযানে ভাঙা হলো অবৈধ আস্তানা সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু বাংলাদেশের প্রথম Civil Aviation Master Plan-এর যাত্রা শুরু, বেবিচকের উদ্যোগে কর্মশালা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান

ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বিএসইসির বৈঠক, বাজার তদারকি জোরদারে গুরুত্ব

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন এবং সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিএসইর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে শেয়ারবাজারের উন্নয়ন, আধুনিকায়ন, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাজারে সব ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধে কার্যকর নজরদারি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ডিএসইর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বাজার কারসাজি প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরা হয়। এ সময় বিএসইসি জানায়, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর শেয়ারবাজার গড়ে তুলতে কমিশন বদ্ধপরিকর।

বাজার কারসাজি প্রতিরোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস) অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল-টাইম সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় দেশের পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

বাজারসংশ্লিষ্টদের মতে, কারসাজি ও অস্বাভাবিক লেনদেন দ্রুত শনাক্ত করতে আধুনিক নজরদারি ব্যবস্থা কার্যকর হলে বাজারে স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com