রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন যাত্রার সুচনা। দায়িত্ব হস্তান্তর

পানিকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৩২০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: কোনো ধরনের ঘোষণা ছাড়াই উজানের একটি বাঁধ খুলে দেওয়ায় পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের বিরুদ্ধে বাঁধ খুলে দেয়ার অভিযোগ এনেছে পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। এভাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সর্বমুখী যুদ্ধ শুরু করেছে বলে মনে করছে ইসলামাবাদ। খবর পার্স ট্যুডে।

পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোজাম্মিল হোসেন বলেন, ভারত এখন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পঞ্চম প্রজন্মের যুদ্ধ শুরু করেছে। তারা পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করছে এবং অর্থনীতিকেও চেপে ধরতে চাইছে। স্বাভাবিকভাবেই পানি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে এবং কৃষি ও সেচের ক্ষেত্রে পানির ব্যাপক ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগেই সুস্পষ্টভাবে পাকিস্তানে পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন, তবে তিনি এ সংক্রান্ত চুক্তিগুলোকে অমান্য করতে পারেন না। ভারত হঠাৎ করেই উজানে বাঁধ খুলে দেওয়ায় সুতলেজ নদীতে পানির প্রবাহ বেড়ে গেছে এবং বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘদিনের চুক্তি লঙ্ঘন করেছে ভারত।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাঞ্জাব প্রদেশে বন্যা মোকাবিলায় কাজ করছে। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক খুররম শাহজাদ বলেছেন, ভারত বাঁধ খুলে দেওয়ার বিষয়টি আমাদেরকে আগে থেকে জানায়নি। সাম্প্রতিক সময়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়েছে ভারত। এরপর থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com