ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব

ভারতের অভ্যন্তরীণ বিষয় আসামের নাগরিকত্ব ইস্যু

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: আসাম রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে যা হচ্ছে সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।

মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আসামে যে ৪০ লাখ মানুষ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছে সেটি বাংলাদেশকে প্রভাবিত করবে কি-না সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কথা বলার কিছু নেই।’

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে থাকলেও তিনি কোনো মন্তব্য করেননি।

যদিও অতীতে বিভিন্ন সময় বিজেপির প্রভাবশালী নেতারা বলেছিলেন যে আসামে যে নাগরিক তালিকা করা হয়েছে তাতে যারা বাদ পড়েছে তারা অবৈধ বাংলাদেশি এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

রোহিঙ্গা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান বাংলাদেশ, ভারত ও মিয়ানমার- তিন দেশের স্বার্থেই দরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ভারতের অভ্যন্তরীণ বিষয় আসামের নাগরিকত্ব ইস্যু

আপডেট টাইম : ০৭:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯