সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সুড়ঙ্গ ধ্বংস ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান বেইজিংয়ে বেলারুশের নেতা লুকাশেঙ্কোর সঙ্গে সি চিনপিংয়ের বৈঠক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এ শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন। ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা সর্বমোট ৬৬,৩৯৫ জন শিশুর বিপরীতে ৬৬,৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।

রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৯,১১৩ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯,১৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। যা শতকরা ১০০.৩৬ শতাংশ। একইভাবে ১২-৫৯ মাস বয়সী ৫৭,২৮২ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭,৫০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।

সর্বমোট ৬৬,৩৯৫ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৬,৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ সাফল্যে নগরবাসী, অভিভাবক,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রাজশাহী সিটি করপোরেশন জনস্বাস্থ্য উন্নয়নে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৩৮৪টি কেন্দ্রে ২৮ জুন ২০২৬ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬-৫৯ মাস বয়সী শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শতভাগ সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে। এই কার্যক্রম পরিচালনায় রাসিকের স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com