সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সুড়ঙ্গ ধ্বংস ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান বেইজিংয়ে বেলারুশের নেতা লুকাশেঙ্কোর সঙ্গে সি চিনপিংয়ের বৈঠক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন

বেইজিংয়ে বেলারুশের নেতা লুকাশেঙ্কোর সঙ্গে সি চিনপিংয়ের বৈঠক

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

 চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সোমবার বেইজিংয়ে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, সি চিনপিং বেইজিংয়ের দিওয়ুতাই স্টেট গেস্টহাউসে লুকাশেঙ্কোকে স্বাগত জানান।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু করতে বেলারুশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তবে তিনি বরাবরই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছেন।

ন্যাটোর পূর্ব সীমান্তসংলগ্ন দেশ বেলারুশে রাশিয়ার সর্বাধুনিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধজুড়ে চীন নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করলেও, কিয়েভের মিত্ররা দীর্ঘদিন ধরে বেইজিংয়ের বিরুদ্ধে গোপনে মস্কোকে সহায়তা করার অভিযোগ তুলে আসছে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ চীন সফর করেন লুকাশেঙ্কো। ওই সময় তিনি বেইজিংয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ ও তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com