মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান পদ্মা নদীর চর থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে দিনের আলোর বদলে রাতেই ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণ নাগেশ্বরীতে দুধকুমার নদের বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ২০ গ্রামের মানুষ পানিবন্দী পঞ্চগড়ে সাবেক এমপি মুক্তার স্ত্রী কাজী মৌসুমী কারাগারে ধামইরহাটে উদ্ধারকৃত কস্টি পাথর বৌদ্ধ বিহারে হস্তান্তর ৭নং নেওয়াশী ইউনিয়নে আবারও নির্বাচন করতে চান সাবেক দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ সরকার গডফাদার সাবেক এমপির ভাগ্নে পরিচয়ে ১৭ বছর ধরে ত্রাসের রাজত্ব বাসি হলেই বেড়ে যায় যেসব খাবারের স্বাদ নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা বাড়ায় মানসিক চাপ

৭নং নেওয়াশী ইউনিয়নে আবারও নির্বাচন করতে চান সাবেক দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ সরকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ৭নং নেওয়াশী ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ সরকার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে কাজ করবেন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোহাম্মদ আমজাদ সরকার জানান, অতীতে জনপ্রতিনিধি হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি আবারও ইউনিয়নবাসীর সেবা করতে চান। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত গ্রহণ করেছেন।

মোহাম্মদ আমজাদ সরকার বলেন, “গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে আমি অতীতেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নেয়শী ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নেওয়াশী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ সরকার নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে এসব মতবিনিময়ে উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com