মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান পদ্মা নদীর চর থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে দিনের আলোর বদলে রাতেই ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণ নাগেশ্বরীতে দুধকুমার নদের বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ২০ গ্রামের মানুষ পানিবন্দী পঞ্চগড়ে সাবেক এমপি মুক্তার স্ত্রী কাজী মৌসুমী কারাগারে ধামইরহাটে উদ্ধারকৃত কস্টি পাথর বৌদ্ধ বিহারে হস্তান্তর ৭নং নেওয়াশী ইউনিয়নে আবারও নির্বাচন করতে চান সাবেক দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ সরকার গডফাদার সাবেক এমপির ভাগ্নে পরিচয়ে ১৭ বছর ধরে ত্রাসের রাজত্ব বাসি হলেই বেড়ে যায় যেসব খাবারের স্বাদ নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা বাড়ায় মানসিক চাপ

নাগেশ্বরীতে দুধকুমার নদের বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ২০ গ্রামের মানুষ পানিবন্দী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম প্রতিনিধি:

উজানের ঢল আর টানা বৃষ্টিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের মুড়িয়ারহাট এলাকার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে পানি ঢুকছে।

এতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

একই সঙ্গে জেলার চার উপজেলায় বীজতলা, পাট ও শাকসবজিসহ ২০৪ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।

সোমবার (২৯ জুন) দুপু‌রে পাউবোর তথ‌্য অনুযায়ী, উজানের ঢলে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৮৫ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ৬৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রৌমারী উপজেলায় বীজতলা, পাট ও শাকসবজিসহ ২০৪ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ব‌লে কু‌ড়িগ্রাম কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর সূত্র জা‌নি‌য়ে‌ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিনের ভারী বৃষ্টিতে দুধকুমার নদের পানি বেড়ে মুড়িয়ারহাট এলাকার বেড়িবাঁধে ধস দেখা দেয়। সময়মতো সংস্কার না করায় রোববার বিকেলে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এরপর থেকেই নদীর পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com