বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালেন বাশার, শোকের ছায়া পরিবারে ত্রিশালে এনাম ডেন্টাল কেয়ার অ্যান্ড আই কেয়ারের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুড়িগ্রামে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচির উদ্বোধন যশোরের এক পুএবধূ গলা ফাঁস দিয়ে মৃত্যু,,,,, মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন চিলমারীতে ভুয়া সিল-স্বাক্ষর জালিয়াতির দায়ে কম্পিউটার ব্যবসায়ীর ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড । দিনাজপুরের বিরামপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ বিনা স্বার্থে পাশে দাঁড়িয়ে এখন প্রশ্নবিদ্ধ সিনিয়র সাংবাদিক রহিমকে ঘিরে অভিযোগ, প্রতিবাদ জানালেন শাফায়েত তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা রিমান্ড শেষে সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে

রিমান্ড শেষে সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে

  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৮ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার আসামিকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী অবৈধ মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী অবৈধ মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, একটি প্রেস কার্ড, ককটেল তৈরির সরঞ্জাম এবং ভিলেওন ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে আসামির সম্পৃক্ততা যাচাই, নাশকতার অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত এবং ককটেল তৈরির উৎস উদ্ঘাটনের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com