রিপোর্টার শাফায়েত হোসেনঃ
যশোর জেলার সিনিয়র সাংবাদিক রহিমকে
ঘিরে সাম্প্রতিক অভিযোগ ও আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরে প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক শাফায়েত হোসেন।
শাফায়েত জানান, গত ২৭ মে একজন সাংবাদিক নেতা তাকে ফোন করে জানান যে, যশোর প্রতিনিধি রহিম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন রয়েছে। মানবিক বিবেচনায় তিনি ব্যক্তিগত ব্যস্ততা উপেক্ষা করে সারারাত চেষ্টা করে ঈদের দিনের সকালে তাকে হাসপাতালে ভর্তি করান। এতে নিজের ঈদের নামাজও আদায় করতে পারেননি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, পরদিন তিনি নিজে ও পরিবারের পক্ষ থেকে কোরবানির খাবার নিয়ে হাসপাতালে গিয়ে রহিমের খোঁজখবর নেন। পরবর্তীতেও বিভিন্ন সময়ে রহিম তার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইতেন এবং তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সহায়তা করেছেন।
শাফায়েতের দাবি, রহিমের অপারেশন ও রক্ত সংগ্রহের প্রয়োজনীয়তার সময়ও তিনি সহযোগিতার চেষ্টা করেন এবং পরিচিতদের মাধ্যমে সহায়তার পরামর্শ দেন।
এক পর্যায়ে রহিম তাকে ফোন করে জানান, তার পরিবারের কাছ থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার হারানোর ঘটনা ঘটেছে। তখন শাফায়েত জানান, তিনি ঢাকার বাইরে থাকায় স্থানীয়ভাবে সহযোগিতা নেওয়া ও থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
শাফায়েত অভিযোগ করেন, পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচার চালানো হয়েছে, যা তাকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, মানবিক কারণে পাশে দাঁড়িয়েও যদি মিথ্যা অভিযোগের মুখে পড়তে হয়, তাহলে ভবিষ্যতে মানুষ মানুষের পাশে দাঁড়াতে নিরুৎসাহিত হবে।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, প্রকৃত অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ না করার আহ্বান জানান তিনি।