বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালেন বাশার, শোকের ছায়া পরিবারে ত্রিশালে এনাম ডেন্টাল কেয়ার অ্যান্ড আই কেয়ারের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুড়িগ্রামে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচির উদ্বোধন যশোরের এক পুএবধূ গলা ফাঁস দিয়ে মৃত্যু,,,,, মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন চিলমারীতে ভুয়া সিল-স্বাক্ষর জালিয়াতির দায়ে কম্পিউটার ব্যবসায়ীর ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড । দিনাজপুরের বিরামপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ বিনা স্বার্থে পাশে দাঁড়িয়ে এখন প্রশ্নবিদ্ধ সিনিয়র সাংবাদিক রহিমকে ঘিরে অভিযোগ, প্রতিবাদ জানালেন শাফায়েত তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা রিমান্ড শেষে সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে

কুড়িগ্রামে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা এনসিপি।

বুধবার (১ জুলাই) বিকাল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

এসময় তিনি বলেন, ২৪ এর জুলাইয়ে আত্মদানকারী শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতি বিজড়িত ছাত্র-জনতার এই মহান অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায়ের এই ইতিহাসকে জাতির কাছে স্মরণীয় রাখতে আমাদের ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির আজ প্রথম দিন। আমরা আমাদের এই মহান আন্দোলনকে জাতির সামনে তুলে ধরতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যে পদক্ষেপ হাতে নিয়েছি তা নিঃসন্দেহে সকল জুলাই আন্দোলনকারী ছাত্র-জনতার হৃদয়ে প্রেরণা যোগাবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক এ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগর প্রমুখ।

কর্মসূচিতে এনসিপি ও এর অঙ্গসংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com