ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

যশোরের সন্তান বাচ্চু রহমান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছে

মামুন হোসেন, যশোর প্রতিনিধিঃ

শৈশবের স্বপ্ন ছিল পুলিশের ইউনিফর্ম পরার। কারণ, বাবা ছিলেন আনসার বাহিনীর সদস্য। বাবার ইউনিফর্ম, বুট আর বেল্ট নিয়েই খেলতে খেলতে বড় হওয়া সেই ছোট্ট ছেলেটিই আজ ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন।

যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান বাচ্চু রহমান। বাবা নজরুল ইসলাম আনসার বাহিনীর সদস্য, মা বিলকিস বেগম গৃহিণী। অভাব-অনটনের সংসারেও ছেলের পড়াশোনার স্বপ্ন থামিয়ে দেননি তারা।

কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই জানতে পারেন, বিসিএসের মাধ্যমে এএসপি হওয়া যায়। তখনই লক্ষ্য স্থির করেন—

পুলিশ ক্যাডারেই যোগ দেবেন। ৪৫তম বিসিএসে প্রিলিমিনারিতেই বাদ পড়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি। ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে প্রস্তুতি চালিয়ে যান। ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পাওয়ার পর এবার ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন।

বাচ্চু রহমান জানান, নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা পড়তেন। নারী নির্যাতন, ধর্ষণ, মাদক ও সাইবার অপরাধের খবর তাঁকে নাড়া দিত। মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই তিনি পুলিশ ক্যাডারকে বেছে নিয়েছেন।

তিনি বলেন, পদ বা পদবি নয়, একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের আস্থা অর্জন করাই তাঁর সবচেয়ে বড় লক্ষ্য।

যশোরের কেশবপুরের এই কৃতী সন্তানের অসাধারণ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের জন্য হোক অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

যশোরের সন্তান বাচ্চু রহমান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছে

আপডেট টাইম : ০৬:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬