হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা আলীম মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা কেনা প্রশ্নপত্রে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিজস্বভাবে প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি।
একাধিক অভিভাবকের দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে বাইরের উৎস থেকে সংগ্রহ করা প্রশ্নপত্র কিনতে বলা হয় এবং সেই প্রশ্নপত্রেই অর্ধবার্ষিকী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি মেধা মূল্যায়নের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, “যদি আগেই প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিতে হয়, তাহলে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই হবে কীভাবে? এ ধরনের কর্মকাণ্ড বন্ধে শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























