ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

পিরোজপুরে সিও অফিস সংলগ্ন দোকানে দুঃসাহসিক চুরি, ৩ লাখ টাকা লুট

জাকির হোসেনঃ

পিরোজপুর সদর উপজেলার সিও অফিস সংলগ্ন ‘কামাল কম্পিউটার ও স্টাম্প ভেন্ডার’ নামক একটি দোকানে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ১১ জুলাই গভীর রাতে চোর চক্র দোকানের সাটারের কয়রা কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা লুটে নেয়।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মালিক মোঃ কামাল হোসেন ও তার কর্মচারীরা। ১২ জুলাই সকালে তিনি তার সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় সাটার কিছুটা ফাঁকা দেখতে পান। সন্দেহ হলে তিনি মোটরসাইকেল থেকে নেমে এসে দেখেন দোকানের সাটারের কয়রা কাটা। তাৎক্ষণিক সাটার ওপরে তুলতেই দোকানের ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান এবং ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা চুরির বিষয়টি টের পান।

পরবর্তীতে দোকান মালিক কামাল হোসেন তার দোকানের কর্মচারীদের খবর দেন এবং বিষয়টি পিরোজপুর সদর থানা পুলিশকে অবহিত করেন। খবর পাওয়া মাত্রই সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনার পর পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান”আমরা চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত চোর চক্রকে সনাক্ত করতে এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

এই ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত এই চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

পিরোজপুরে সিও অফিস সংলগ্ন দোকানে দুঃসাহসিক চুরি, ৩ লাখ টাকা লুট

আপডেট টাইম : ১২:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬