ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

পিরোজপুর জেলা প্রশাসকের অভিভাবকত্ব, জেলা পরিষদ প্রশাসকের সম্পৃক্ততায় এতিম কন্যার বিয়ে; পিরোজপুরে মানবিকতার উজ্জ্বল নজির

জাকির হোসেনঃ

পিরোজপুরে সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা এক এতিম তরুণীর বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। সংশ্লিষ্টদের দাবি, জেলার ইতিহাসে সরকারি শিশু পরিবারের কোনো এতিম কন্যার বিয়ে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক ব্যবস্থাপনায় সম্পন্ন হওয়ার এটি প্রথম ঘটনা।

‎রোববার (১২ জুলাই) রাতে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কনে সুহানি আক্তারকে বরের হাতে তুলে দেন জেলা প্রশাসক। পরে নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান তিনি।

‎সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, পিতামাতাহীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই বেড়ে ওঠেন তিনি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তাঁর বিয়ে সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল করিম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানম, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‎বিয়েকে ঘিরে সরকারি শিশু পরিবারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সেখানে বসবাসরত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা তাদের সহপাঠীর নতুন জীবনের সূচনায় আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেয়।

‎জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “সুহানি শুধু সরকারি শিশু পরিবারের সন্তান নয়, তিনি আমাদেরও সন্তান। আজ আমরা তার অভিভাবকের দায়িত্ব পালন করেছি। নবদম্পতির জন্য শুভকামনা রইল। তাদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন পাশে থাকবে। শুধু সুহানিই নয়, সরকারি শিশু পরিবারের প্রতিটি সন্তানের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবে।”

‎অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধেরও উজ্জ্বল দৃষ্টান্ত। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

‎স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক পারিবারিক জীবন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

পিরোজপুর জেলা প্রশাসকের অভিভাবকত্ব, জেলা পরিষদ প্রশাসকের সম্পৃক্ততায় এতিম কন্যার বিয়ে; পিরোজপুরে মানবিকতার উজ্জ্বল নজির

আপডেট টাইম : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬