নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২৭ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাটি পিছিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষাটি একদিন পিছিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। এই পরিবর্তনটি শুধুমাত্র ২১১৫২১ এবং ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার তারিখ পরিবর্তিত হলেও পূর্বঘোষিত কেন্দ্র, সময়সূচি এবং অন্যান্য সব শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















