চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণকে নিজেদের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকতে হবে। তার ভাষ্য, সরকার কার্যকরভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না বলেই একের পর এক নতুন ধরনের ঘটনা ঘটছে।
জামায়াত আমীর প্রশ্ন রেখে বলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















