ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

বরিশালে তিন মাসব্যাপী বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

‎জাকির ফরাজীঃ‎সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে বরিশালে তিন মাসব্যাপী বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার নগরীর বাংলাদেশ বাণী পত্রিকা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।
‎বরিশাল মিডিয়া কর্পোরেশন-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ বাণী পত্রিকার সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য হলো আঞ্চলিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাদারিত্ব, দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করা।

‎উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক আজাদ আলাউদ্দিন বলেন, বৃহত্তর বরিশাল বিভাগে প্রায় ৩০টি দৈনিক পত্রিকা ও ২২টি অনলাইন সংবাদমাধ্যম রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য সংবাদকর্মী কাজ করলেও এ অঞ্চলে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা প্রশিক্ষণের সুযোগ অত্যন্ত সীমিত। এ বাস্তবতা বিবেচনায় রেখেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

‎আয়োজকরা জানান, প্রশিক্ষণের জন্য একটি যুগোপযোগী পাঠক্রম তৈরি করা হয়েছে। এতে বেসিক জার্নালিজম, মোবাইল জার্নালিজম, অনলাইন জার্নালিজম, ডিজিটাল জার্নালিজম, ভিডিও জার্নালিজম ও ফ্যাক্ট-চেকিংসহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ইন্টার্নশিপ, সনদপত্র এবং মেধাবীদের জন্য বিভিন্ন গণমাধ্যমে চাকরির সুযোগও রাখা হয়েছে।

‎কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে রয়েছেন চ্যানেল ওয়ানের সিনিয়র আউটপুট এডিটর আমিন আল রাশিদ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান রফিকুজ্জামান রোমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মাসুম মিজান, বাংলাদেশ টেলিভিশনের উপপরিচালক সাঈদ ইবনে মাসুদ, টিভি টুডের বাংলাদেশ করেসপন্ডেন্ট কামরুজ্জামান বাবলু, আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক মাসুম মাহবুব এবং নির্মাতা ও সাংবাদিক আহমেদ বাইজিদ। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো প্রধান আজাদ আলাউদ্দিন।

‎আয়োজক সূত্রে জানা গেছে, ২৪টি তাত্ত্বিক ও ১২টি ব্যবহারিক ক্লাসের সমন্বয়ে পরিচালিত এ কোর্সটি প্রতি শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। পাঁচ হাজার টাকা কোর্স ফি দিয়ে আগ্রহীরা ভর্তি হতে পারবেন। নগরীর সদর রোডে অবস্থিত বাংলাদেশ বাণী পত্রিকা কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

বরিশালে তিন মাসব্যাপী বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আপডেট টাইম : ০১:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬