ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

অপতথ্য-সাইবার বুলিং রোধে চলতি সপ্তাহেই আইনজীবী প্যানেল গঠনের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: অপতথ্য ও সাইবার বুলিং রোধে আইনগত বিষয়টি দেখভালের জন্য আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। চলতি সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, তথ্যের অপব্যবহার করে মানুষকে হয়রানি, বিভ্রান্তি ছড়ানো কিংবা সাইবার বুলিংয়ের শিকার করার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে নারীরা অনলাইনে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন।

এ বাস্তবতায় তথ্য মন্ত্রণালয় একটি আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছিল, যার কাজ এখন সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, প্যানেল গঠনের জন্য বিজ্ঞাপন প্রকাশ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ হয়েছে।

এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি বাকি। এটি হলে প্যানেলটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য সুখবর হলেও যারা ইচ্ছাকৃতভাবে ডিসইনফরমেশন ছড়ান, ভুয়া ছবি-ভিডিও তৈরি করেন বা সাইবার বুলিং করেন, তাদের জন্য এটি সতর্কবার্তা। সরকার এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

তিনি বলেন, প্যানেলটি শুধু সরকারের বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য নিয়েই কাজ করবে না; বরং যেকোনো নাগরিক যদি ভুয়া তথ্য, অপপ্রচার বা সাইবার হয়রানির শিকার হন, তাদের সুরক্ষার বিষয়েও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমনি প্রয়োজন হলে স্বপ্রণোদিত হয়েও পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রচলিত গণমাধ্যমে সম্পাদনার একটি প্রক্রিয়া থাকে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নিয়ন্ত্রণ নেই। ফলে ব্যবহারকারীদের আরও দায়িত্বশীল হতে হবে।

বিভ্রান্তিকর তথ্য তৈরি বা প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নারীদের বিরুদ্ধে অনলাইন সহিংসতার প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, এখন শুধু শারীরিক নির্যাতনই সহিংসতা নয়; অনলাইনে অপমান, হেনস্তা ও সাইবার বুলিংও গুরুতর সহিংসতার শামিল। সরকার কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না।

আইনজীবী প্যানেলের কার্যপদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রজ্ঞাপন জারির পর কারা প্যানেলে থাকবেন, কীভাবে কাজ করবেন এবং নাগরিকরা কীভাবে সেবা পাবেন এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তার আশা, চলতি সপ্তাহের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

অপতথ্য-সাইবার বুলিং রোধে চলতি সপ্তাহেই আইনজীবী প্যানেল গঠনের প্রজ্ঞাপন

আপডেট টাইম : ০২:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬