ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ফেনীতে ব্রি-১০৯ ধানের প্রথম চাষেই বাম্পার ফলন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ‎নারী নির্যাতন বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পিরোজপুর মহিলা পরিষদের( সংবাদ সম্মেলন) তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা

স্পেনের রাজধানী মাদ্রিদের উত্তরে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে টানা ষষ্ঠ দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন ৬ শতাধিক দমকলকর্মী ও সেনাসদস্য। তাদের সহায়তায় কাজ করছে ২৯টি বিমান।

মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মোকাবিলা করা সবচেয়ে কঠিন দাবানলগুলোর এটি একটি।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে আগুনে ২৯ হাজার হেক্টর  জমি পুড়ে গেছে। প্রায় ১ হাজার ২০০ মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।

গত বৃহস্পতিবার প্রত্যন্ত বনাঞ্চলে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত আশপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানায়, এলাকায় জনবসতি কম, পরিত্যক্ত ঝোপঝাড়ের পরিমাণ বেশি এবং তীব্র খরার কারণে আগুন নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

দমকল বিভাগ জানায়, কাস্তিয়া-লা মানচা অঞ্চলের ৩৪টি বিচ্ছিন্ন ছোট গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া ১ হাজার ২০০ মানুষের পাশাপাশি আরো ১৪টি এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে এবং আগুন থেকে দূরে থাকতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা

আপডেট টাইম : ০৬:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬