ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব

স্পেনের পূর্বাঞ্চলে অগ্নিকাণ্ডে একজনের প্রাণহানি

স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া শহরের কাছে একটি অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় টাউন হল জানিয়েছে, দমকলকর্মীরা ম্যানিসেস শহরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন । তবে দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে।

তবে আগুনের বিস্তারিত কারণ বা নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই অগ্নিকাণ্ডটি মাদ্রিদের পশ্চিমাঞ্চলে চলমান বড় ধরনের দাবানল থেকে আলাদা ঘটনা। ওই দাবানলের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সেসব ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্থানীয় দমকল বিভাগও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আগুন নেভানোর সময় দমকলকর্মীদের পাইপ ও হেলিকপ্টারের মাধ্যমে কাজ করার ভিডিও প্রকাশ করেছে।

দমকল বিভাগ জানিয়েছে, ধোঁয়ার কারণে কয়েকজন আহত হয়েছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ভ্যালেন্সিয়া অঞ্চলের কাস্তেলন প্রদেশেও আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

স্পেনের পূর্বাঞ্চলে অগ্নিকাণ্ডে একজনের প্রাণহানি

আপডেট টাইম : ১১:৩২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬