ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হোসেন মৃধার দোয়া ও সমর্থন কামনা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে : উনো ইয়োশিমাসা বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ বিদুৎ খরচ না করেও বেশি বিল দিতে হয় বলে অভিযোগ উঠেছে হিলি সাব-জোনাল অফিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ তাহিরপুরে জমি বিরোধে মা/মলা করায় নারীসহ ৬ জনকে কু/পিয়ে জখম

ইউক্রেন যুদ্ধ স্থগিত করে আলোচনায় ফেরার আহ্বান কাজাখ প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ স্থগিত করে আবারও শান্তি আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ। তার মতে, সংঘাত স্থগিত করে দুই পক্ষ আলোচনায় ফিরলে শান্তি চুক্তির পথ তৈরি হতে পারে।

শনিবার সাইবেরিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা ও আজভ সাগরের তীরবর্তী একটি পর্যটন কেন্দ্রেও হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের হামলায় মস্কোর নিয়ন্ত্রণাধীন একটি শহরে আরও একজন ও রাশিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোতে দুইজন নিহত হয়েছেন। এদিকে ভুট্টাবাহী একটি কার্গো জাহাজে রুশ হামলার পর দুই নাবিক নিখোঁজ রয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দখলকৃত ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ জানিয়েছে, আজভ সাগরের তীরবর্তী পর্যটন কেন্দ্রে ইউক্রেনের হামলায় ১২ জন নিহত হয়েছেন।

কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

প্রায় সাড়ে চার বছর ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জাতিসংঘ সতর্ক করার পর এসব হতাহতের ঘটনা ঘটল।

মস্কো জানিয়েছে, ইউক্রেন শনিবার রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৩০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে দূরবর্তী এলাকাও রয়েছে।

সাইবেরিয়ার তিউমেন অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এখানে একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়।

অন্যদিকে রাশিয়ার অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, ড্রোন হামলার হুমকির কারণে ইউরাল অঞ্চলের ইয়েকাতেরিনবুর্গ শহরে একটি সর্ব-রাশিয়ান ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাইবেরিয়ায় হামলার দায় স্বীকার করেছেন।

তিনি বলেন, কিয়েভ কিরভ অঞ্চলের একটি সামরিক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে।

এর আগের দিন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

কিয়েভ বলছে, তাদের পাল্টা হামলার লক্ষ্য হলো মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা এবং ক্রেমলিনকে আলোচনায় বসতে বাধ্য করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ

ইউক্রেন যুদ্ধ স্থগিত করে আলোচনায় ফেরার আহ্বান কাজাখ প্রেসিডেন্টের

আপডেট টাইম : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬