ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’

দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি আজ বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক সংযোগ এবং পর্যটনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে নেপালি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশি¬ষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব স্বীকার করে তারা বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক সংযোগ, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা গভীরতর করা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ বিভিন্ন খাতে ধারাবাহিক সম্পৃক্ততা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার সংকল্পও ব্যক্ত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬