ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের খোঁজখবর নিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন

‎জাকির ফরাজীঃ পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরপোন বাড়ি এলাকায় সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে প্রায় ২০০টি পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অনেকের বসতঘরে পানি ঢুকে পড়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাশের একটি স্কুলে অবস্থান নিয়েছেন।
‎শনিবার (১ আগস্ট) বিকেলে পানিবন্দী মানুষের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
‎পরিদর্শনকালে তিনি বলেন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পিরোজপুর পৌর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযানসহ প্রয়োজনীয় জনস্বাস্থ্য কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
‎এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের খোঁজখবর নিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন

আপডেট টাইম : ০৬:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬