ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল রহিমের বাড়ি কাঁঠালিয়ায় চলছে শোকের মাতম তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপিিি এস,( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে অসহায়,দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে বিশেষ অনুদান,সেলাই মেশিন ও চেক বিতরণ ইটিপি চালু রাখার দাবি রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ \ পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ পিরোজপুর জেলা পরিষদের প্রশাসককে ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির ফুলেল শুভেচ্ছা কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী জুলাইয়ের অর্জন কারও একার নয়, এটি ১৮ কোটি মানুষের: শফিকুর রহমান প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার ছেলের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিল সুপ্রিম কোর্ট তাজির হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও মানবিক সহায়তা দিল প্রবাসী ঐক্য পরিষদ বিশ্বম্ভরপুর

খুলনাকে সবুজ শহর হিসেবে গড়ে তোলা হবে : কেডিএ চেয়ারম্যান

 খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, ‘কেডিএ কেবল কংক্রিটের ভবন, চওড়া রাস্তা বা বড় বড় ভৌত অবকাঠামো নির্মাণের কাজ করে না। খুলনাকে একটি পরিবেশবান্ধব, বাসযোগ্য সবুজ শহর হিসেবে গড়ে তুলতেও বদ্ধপরিকর’।

আজ বৃহস্পতিবার জেলার দৌলতপুর কল্পতরু মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দৌলতপুরের কল্পতরু পরিত্যক্ত মার্কেটটি অপসারণ করে সেখানে একটি ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অবহেলিত খুলনার সার্বিক উন্নয়নে টেকসই ও সুপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা বাস্তবায়নে কেডিএ নিরলসভাবে কাজ করছে। তাই শুধু গাছ লাগানোর মতো আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ রেখে যাওয়ার অঙ্গীকার।

খুলনার সর্বস্তরের নাগরিক, যুবসমাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছেন, আসুন, সবাই যার যার বাড়ি, আঙিনা ও ফাঁকা স্থানে অন্তত একটি করে হলেও গাছ রোপণ করি। সরকারের পাশাপাশি নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে পুরোপুরি সবুজ ও পরিবেশবান্ধব করা সম্ভব নয়।

পরে তিনি সমাজ সেবক শামশাদ আতিক কিশোরের অর্থায়নে দরিদ্র পরিবারে সেলাই মেশিন ও দর্জিকাজের জন্য কিছু থানকাপড় হস্তান্তর করেন।

পরে তিনি সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে স্কুল মাঠে বৃক্ষরোপণ করেন। দৌলতপুর মুহ্সীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিএ চেয়ারম্যান।

এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, বিশিষ্ট সমাজসেবক খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. মতলুবুর রহমান মিতুল প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল রহিমের বাড়ি কাঁঠালিয়ায় চলছে শোকের মাতম

খুলনাকে সবুজ শহর হিসেবে গড়ে তোলা হবে : কেডিএ চেয়ারম্যান

আপডেট টাইম : ০৭:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬