ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’

ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানো হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হবে। একই সঙ্গে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুব শিগগিরই ইরানের জ্বালানি-সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নতুন করে যৌথ হামলার পরিকল্পনা করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে। পাল্টাপাল্টি হামলার কারণে এই সংঘাতের শেষের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

শুক্রবার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড প্রেসিডেন্সিয়াল রিট্রিটে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে খুব কঠোরভাবে আঘাত করব। এক পর্যায়ে তারা বলবে, ‘আমরা আর এটা সহ্য করতে পারছি না।’

পরে ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্যে ট্রাম্প নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন, যা চলতি সপ্তাহান্তেই শুরু হতে পারে।

অন্যদিকে সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে জ্বালানি খাতের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে, যা সপ্তাহজুড়েও চলতে পারে। সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্র থাকতে পারে।

যুদ্ধ চলাকালে ট্রাম্প বারবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে আসছেন। গত সপ্তাহে তিনি হুমকি দেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কোনো জাহাজ আক্রান্ত হলে প্রতিবার একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনো এই অভিযানে চূড়ান্ত অনুমোদন দেননি। তবে, প্রকাশে অনিচ্ছুক একাধিক নাম সূত্রের বরাতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়ে সমন্বয় করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ওয়াশিংটন সফর করে ট্রাম্প ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করার কয়েক দিন পরই এই প্রতিবেদন প্রকাশিত হলো।

সিবিএস জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা এই পরিকল্পনার বিষয়ে তীব্র আপত্তি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানো হবে : ট্রাম্প

আপডেট টাইম : ১২:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬