ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

সাউথ এশিয়ান প্যারেড ৯ আগস্ট জ‍্যাকসন হাইটসে

হাকিকুল ইসলাম খোকনঃ

নিউইয়র্কে বহুজাতিক সমাজে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের অবস্থান জোরালোভাবে উপস্থাপনের অভিপ্রায়ে ৯ আগস্ট ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসে ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৭ এভিনিউ ধরে যাবে প্যারেড। এ উপলক্ষে চলমান প্রস্তুতি আলোকে গত ২২ জুলাই এক সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে রেস্টুরেন্ট ‘নবান্ন পার্টি’ হলে। এতে সর্বশেষ পরিস্থিতি আলোকপাত করেন হোস্ট বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং কমিউনিটি লিডার শাহ শহিদুল ইসলাম সাঈদ।খবর আইবিএননিউজ ।

সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, ময়নুজ্জামান চৌধুরী, আব্দুর রহিম হাওলাদার, জাহাঙ্গির জয়, হাসান জিলানী, মিয়া মো. দুলাল, হুমায়ূন কবীর ঢালি, নুরুজ্জামান সর্দার, আকতার হোসেন, শওকত আকবর রীচি, রীনা আবেদিন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, মাকসুদ চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নিয়ে প্যারেডকে সফল করার অঙ্গিকার করেন। তারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনকে প্যারেডে যোগদানে উৎসাহিত করতে এখন থেকেই মাঠে নামবেন বলে উল্লেখ করেন।

এ সময় জানানো হয় যে, প্যারেডে সিটি, স্টেট ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়া বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ পরিবেশনায় থাকবেন বলেও জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

সাউথ এশিয়ান প্যারেড ৯ আগস্ট জ‍্যাকসন হাইটসে

আপডেট টাইম : ১১:০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬