ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আ/হত ২ কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় পথচারী নিহত হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আ/হত ২

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল এস’-এর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক হাবিবপুর এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং তাঁর সঙ্গে থাকা রফিউল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশাগত কাজের অংশ হিসেবে একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে সাংবাদিক হাবিবুর রহমান অভিযুক্ত আনসার সদস্য শরিফা আক্তারের বাড়ির সামনে যান। সেখানে যাওয়ার পর অভিযুক্ত শরিফা আক্তার ও তাঁর স্বামী হানিফ, বিলকিস বেগম ও মোহাম্মদ আলী সহ অন্তত ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় সাংবাদিক হাবিবুর রহমান এবং রফিউল ইসলাম রক্তাক্ত ও গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তাঁদের প্রচণ্ড মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, হামলায় সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় তীব্র আঘাত লেগেছে এবং তাঁর মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।ঘটনার বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আ/হত ২

আপডেট টাইম : ০৮:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬