ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে পালানোর সময় আগৈলঝাড়ার হ/ত্যা মামলার প্রধান আসামি সেন্টু শিকদার গ্রে/প্তার দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় উদ্যান বন্ধ করল ইন্দোনেশিয়া যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল বরিশালে বৃক্ষমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেফতার বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিভিন্ন আদিবাসী উন্নয়ন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

পরে ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়নেশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জজ আদালতের সাবেক বিচারক জগদীশ চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি মৃগেন হাগিদক, কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক রোজি রুংমা, বিশিষ্ট আদিবাসী গবেষক ও লেখক থিওফিল নকরেক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ এম রতন হায়দার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মেহেদি হাসান মিনজু।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদিবাসীদের অধিকার, মর্যাদা ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।বক্তারা বলেন, একটি দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য তার সামগ্রিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষায় রাষ্ট্র, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।আলোচনা সভা শেষে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আদিবাসী নেতৃবৃন্দ, বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতে পালানোর সময় আগৈলঝাড়ার হ/ত্যা মামলার প্রধান আসামি সেন্টু শিকদার গ্রে/প্তার

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৪:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬