ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি রসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে মানববন্ধন ‎পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রে/প্তার সিরাজগঞ্জের কামারখন্দে বৃত্তিপ্রাপ্ত পাঁচশ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বাগআঁচড়ায় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ যুব বিভাগের উদ্যোগে

‎পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

‎জাকির ফরাজীঃ

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। এতে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, সংরক্ষিত নারী আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‎সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ অবৈধ দখলমুক্ত রাখা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

‎মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, বাজারে কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত মনিটরিং এবং সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎এ ছাড়া সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সভায় জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

‎পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬