ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন ৭৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে গিয়ে ‘ইতিহাস গড়তে’ চান গিমারায়েস মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতে পালানোর সময় আগৈলঝাড়ার হ/ত্যা মামলার প্রধান আসামি সেন্টু শিকদার গ্রে/প্তার দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় উদ্যান বন্ধ করল ইন্দোনেশিয়া যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি সরকার দেশ চালাতে ব্যর্থ হলে তারপর বিরোধী দলকে কথা বলার পরামর্শ দেন তিনি।

আজ রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ৪ হাজার ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ কারণে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

তিনি বলেন, সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকটের সমাধান করা হবে।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, তারা আগের হাসিনার ভাষায় কথা বলছেন এবং সব সংকট এখনই সমাধান চান। তবে সংকট সমাধানে সময় দেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল। গুম, খুন ও নির্যাতনের রেকর্ড করেছিল ওই সরকার। দেশের মানুষ এখন শান্তির নিঃশ্বাস ফেলছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলতে চান। সে ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমাদের একটি বিরোধী দল আছে, যে দলটি শেখ হাসিনার ভাষায় কথা বলছে। তারা সরকারকে নানাভাবে টেনে ধরার চেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ ক্ষতিও পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, জিনিসপত্রের দাম একটু বেড়েছে। যখন আমদানি করা হয়, তখন এই পরিস্থিতি সৃষ্টি হয়। সাংবাদিকরা আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতে পারতেন না, লিখতে পারতেন না। এখন যা খুশি তাই লিখতে পারছেন। বিরোধীদল যে ভাষায় কথা বলে, তা গণতন্ত্র নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা উন্নয়ন কাজ শুরু করেছি। আমরা এগিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য বিদেশে যারা অবস্থান করেছেন, সেসব বাংলাদেশিও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন।

অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয় এবং ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি ঘর হস্তান্তর করা হয়। লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৫:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬