মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে রবিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সভাপতি অলক উরাও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, বিশিষ্ট সাংবাদিক রঞ্জন রায়, বিএনপি নেতা হাজী আক্কাস, এস এম আব্দুল হান্নান, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সম্পাদক নয়ন পাহান, সাবেক সভাপতি দিলীপ পাহান।
জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সাবেক সম্পাদক যোগেশ উরাও এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী নেতা নিত্যলাল উরাও প্রমূভ। এর আগে একটি র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশুদের অংশগ্রহণে আদিবাসী সাংস্কৃতির নৃত্য পরিবেশন করা হয়। অপরদিকে দিবসটি পালন উপলক্ষে রবিবার দুপুরে উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদ হলরুমে হেকস/ইপার এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হেকস/ইপার এর সিনিয়র পাটনারশীপ কোঅডিনেটর রুকুনুল ইসলাম রোকন, উপজেলা অ্যাডভোকেসী প্লাটফরমের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকতা আনিছুর রহমান, ডাসকোর থ্রাইভ প্রকল্পের প্রকল্প কর্মকতা লুৎফর রহমান রাফিন, মনিটর অফিসার আলতাফুর রহমান, সিডিও জয়দেব বর্ম্মন প্রমুখ । পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী আদিবাসীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















