ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের যোগদান প্রাথমিক বৃত্তিতে সাফল্য, উল্লাপাড়ায় ৫০ শিক্ষার্থী সংবর্ধিত অপপ্রচারের অভিযোগে,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ ফেনীর ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল জুলাইয়ে চীনে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, পূর্বাভাসের নিচে বিমানবন্দরের বাইরে গাড়ি থেকে ১,৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার কাস্টমস্ গোয়েন্দার সড়ক দুর্ঘটনার পর মুখ খুললেন মেঘলা মুক্তা, জানালেন বর্তমান অবস্থা অলি আহমদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য

যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী

আরমান আলী প্রধান,হিলি প্রতিনিধিঃ

বর্তমান সরকার জনগণের সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয় মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন।

আজ রবিবার(৯ আগস্ট) বিকালে হিলি জিরোপয়েন্ট থেকে চারমাথা হয়ে মহিলা কলেজ পর্যন্ত প্রায় সোয়া দুই কিলোমিটার ফোরলেন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, হিলিবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ও বন্ধ থাকা সড়কটির কাজ আজ আমরা আবারও উদ্বোধন করলাম। আমরা হিলিবাসীকে কথা দিয়েছিলাম, আমরা ক্ষমতায় আসলে হিলির সব অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। এটি সেই ধারাবাহিকতারই একটি অংশ।

তিনি বলেন, সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে হিলি স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। বর্তমানে আগের তুলনায় বন্দরে আমদানি-রপ্তানি বেড়েছে। ফোরলেন সড়কের কাজ শেষ হলে ব্যবসা-বাণিজ্যের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, হিলি স্থলবন্দরকে কেন্দ্র করে ইতোমধ্যে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এখানে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ বিএনপির নেতা-কর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬