ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ দোয়ারাবাজারে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপ এর সভা

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপ এর সভা

রুহুল আমিন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি;

কুড়িগ্রামে কমিউনিটি পর্যায়ে চরাঞ্চলের মানুষ সহ সর্বস্তরের সাধারণ মানুষের সরকারী সেবা নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি সেবার তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবাপ্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সেবাদাতা প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ বাংলাদেশ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই খোদা, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম, সুশাসন বিভাগের সহকারী প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ানুল হক, জেষ্ঠ্য আঞ্চলিক ব্যবস্থাপক নাঈম কামরান, নাজমুল হোসেন-সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় সরকার প্রতিনিধি এবং চরাঞ্চলের স্থানীয় বাসিন্দারা।

সভায় বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জানায় কিংবা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি সেবাগুলো আরও সহজলভ্য ও জনবান্ধব করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি সেবার তথ্য নিয়মিত প্রচার, সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ানো গেলে সরকারি পরিষেবার কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পাবে। পাশাপাশি নাগরিকদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় সরকারি সেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি যেসব মানুষ প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য সহায়ক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, শুধু সেবা প্রদান করলেই হবে না; সেবা যাতে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীনভাবে পৌঁছে যায়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে দুর্গম চরাঞ্চলের মানুষও শহর ও মূল ভূখণ্ডের মানুষের মতো সমানভাবে নাগরিক সুবিধা যাতে নিশ্চিত হয় এমন প্রত্যাশা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকলের এগিয়ে আসা উচিত।

সভায় অংশগ্রহণকারীরা কমিউনিটি পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, সরকারি দপ্তরের সঙ্গে স্থানীয় জনগণের মতবিনিময় এবং সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়ে মতামত দেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হলে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সরকারি বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপ এর সভা

আপডেট টাইম : ০৬:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬