ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ দোয়ারাবাজারে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপ এর সভা

দোয়ারাবাজারে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, মারধর, জমিতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন মো. মিছবাহ হোসেন।

এ ঘটনায় অভিযোগকারী পক্ষ দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের ওপর হামলা, জমি দখলের চেষ্টা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৮ আগস্ট ২০২৬ শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে দোয়ারাবাজার উপজেলার নৈনগাঁও এলাকায় অভিযোগকারীর ভোগদখলীয় জমিতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে ধানের চারা রোপণ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারী ও তাঁর সঙ্গে থাকা লোকজন এতে বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় রামদা, লোহার রড, ছুরি, সুলফি, ডেগার ও লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে।
এতে অভিযোগকারীসহ কয়েকজন শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। একজনের মাথায় রামদা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ রয়েছে। এছাড়া একজন নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়। পাশাপাশি জমির ধানের চারা উপড়ে ফেলা, বেড়া ভাঙচুরসহ প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অভিযোগকারী ও তাঁর এক সাক্ষীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রও অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে আরও দাবি করা হয়, হামলার পর অভিযুক্তরা তাদের পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন,হারুন রশিদ (৫০), জয়নাল আহমেদ (৪১), সাদিকুর রহমান (৩৫), সাইফুল রহমান (২৭), জামাল উদ্দিন (৪৬), সুরেজ (২২), তাহমিদ (২১), ছলিম আহমদ (২১) ও সামছুল হক ওরফে শামুল (৩৫)।
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জমি নিয়ে বিরোধের প্রকৃত ঘটনা ও অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দোয়ারাবাজারে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৬:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬