ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা

‎জাকির ফরাজীঃ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চরনী পত্তাশী এলাকায় ভোগদখলীয় জমির গাছ কেটে দখলের চেষ্টা ও অবকাঠামো নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিয়ানগর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি পত্তাশী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করেছেন হাওলাদার মো. গোলাম মোস্তফা।

‎অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. বিপ্লব হোসেনকে গ্রাম আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

‎গোলাম মোস্তফার দাবি, ২০০৮ ও ২০১৪ সালে পৃথক দুটি কবলা দলিলের মাধ্যমে চরনী পত্তাশী মৌজার ৩২ শতাংশ জমি সাবকবলা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। গত ৩১ জুলাই বিপ্লব হোসেন ওই জমির বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলেন। পরে ৫ আগস্ট কয়েকজন লোক নিয়ে সেখানে নির্মাণসামগ্রী আনা হয়।

‎গোলাম মোস্তফা বলেন, জমিটি নিয়ে পিরোজপুরের আদালতে দুটি দেওয়ানি মামলা বিচারাধীন। মামলা চলমান থাকা অবস্থায় গাছ কেটে ও নির্মাণসামগ্রী এনে জমিতে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে।

‎তবে এসব অভিযোগের বিষয়ে বিপ্লব হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

‎জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎ছবি সংযুক্ত

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা

আপডেট টাইম : ০৬:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬