ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের আগে লিটনের ফিটনেস নিয়ে স্বস্তিতে বাংলাদেশ বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উ/দ্ধার ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয় : মাহদী আমিন কাপ্তাই হ্রদে মাছ আহরণের প্রথম দিনেই রেকর্ড, ৪২ লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায় দুই বছরে ঢাকার চেহারা পাল্টে দেওয়া সম্ভব: ডিএসসিসি প্রশাসক মাদকাসক্তি তরুণদের হৃদযন্ত্রের জন্য হুমকি, বাড়ছে অল্প বয়সে হার্ট অ্যাটাক সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, কোস্ট গার্ডের সতর্কতা ব্রাজিলে প্রাকৃতিক এলাকা কমায় এল নিনোর প্রভাব বাড়ার ঝুঁকি

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।

জন্মদিন উপলক্ষে আজ বুধবার বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনো স্মরণ করা হয়।

আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আপডেট টাইম : ০১:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬